ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ফগার মেশিনে মশা নিধন কর্মসূচি শুরু

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত

পিরোজপুর অফিস:    ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে ফগার মেশিন দিয়ে মশা নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় জেলা পরিষদ কার্যালয় থেকে সদর উপজেলা কার্যালয় চত্বর, পৌরসভা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিনে ওষুধ ছিটানো এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

জেলা পরিষদের উদ্যোগে এক মাসব্যাপী এ কর্মসূচি জেলার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বোতলসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ফগার মেশিনে মশা নিধন কর্মসূচি শুরু

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬