ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে আঘাত

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁ’দা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক গৃহবধূকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত গৃহবধূ সুমাইয়া খাতুন (৩৪) বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছে শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে। সুমাইয়া খাতুন ট্রাকচালক জীবন হাসানের স্ত্রী। অভিযুক্ত হিসেবে নাম এসেছে একই গ্রামের সবুজ প্রামানিক (২৫) এবং তার পিতা মোস্তফা প্রামানিকের (৪২)।
ভুক্তভোগীর পরিবার জানায়, সবুজ প্রামানিক গত এক মাস ধরে জীবন হাসানের কাছে তিন লাখ টাকা চাঁ’দা দাবি করছিল। টাকা না দেওয়ায় বাড়িতে এসে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করত। ঘটনার দিন বাজারে দেখা হলে সবুজ প্রকাশ্যে হাতুড়ি দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করে। এতে তার মাথায় ১২টি সেলাই দিতে হয়।
আহতের স্বামী জীবন হাসান বলেন, “আমার মেজো ভাইয়ের ছেলে দীর্ঘদিন ধরে তিন লাখ টাকা চাঁ’দা দাবি করছিল। আমার স্ত্রী এবার এসএসসি পরীক্ষার্থী। তার ভয়ে তাকে একা স্কুলেও পাঠাতে পারছি না। এর আগে তারা আমার স্ত্রীর ওপর হামলা চালিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছিল। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত মোস্তফা প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁ’দার দাবি মিথ্যা এবং পারিবারিক বিরোধের কারণে বাজারে হাতাহাতি হয়েছে।
পাংশা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল গণি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















