ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত
পিরোজপুর অফিস:   ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে পিরোজপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার আয়োজনে নেছারিয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পৌরসভার পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফ, পজেটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান। এবং পৌর নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন।
পৌর প্রশাসক বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে পড়ে থাকা পলিথিন, চিপসের খালি প্যাকেট, পানির বোতল, ফুলের টব, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পানি জমে থাকলে তা অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট স্থান পরিষ্কার রাখতে হবে। পজেটিভ পিরোজপুরের সভাপতি বলেন, মশাবাহিত রোগের কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের নিয়মিত সচেতন করতে হবে।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্লাস আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি। সভা শেষে পৌর প্রশাসকসহ উপস্থিত সবাই মাদ্রাসার আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬