ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আলোচনা সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২২ বার পঠিত
পিরোজপুর অফিস:   পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের মানোন্নয়ন বিষয়ে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী।
সভায় বক্তারা পিরোজপুরে ক্রমবর্ধমান পানি, বায়ু, শব্দ ও মাটি দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানানো হয়। আলোচনায় সাংবাদিক জিয়াউল হক, পিরোজপুর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান শুভ্র গাজী, পজিটিভ পিরোজপুরের সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, বাপার সভাপতি হেনা, বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখসহ বিভিন্ন ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী ও ইটভাটা মালিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সচেতন নাগরিক সমাজ এ কাজে অধিদপ্তরকে সহযোগিতা করবে। সভাপতির বক্তব্যে নিখিল চন্দ্র ঢালী পরিবেশ দূষণমুক্ত পিরোজপুর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পরিবেশ দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন : ১০:৪১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬