ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত

পিরোজপুর অফিস:    পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য ও কদমতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কদমতলায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে আব্দুস সালাম শেখের মুক্তি ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুস সালাম শেখ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। তার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন। বর্তমানে তার বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে তারা সংশয় প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তারা আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আব্দুস সালাম শেখসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, শিক্ষক বাসুদেব সেন, ফারুক শেখ, বাবুল শেখ, জাহিদ শেখ, ইদ্রিস মোল্লা, মহসিন মোল্লা, সুমি আক্তারসহ অন্যরা। বক্তারা আব্দুস সালাম শেখ ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী তাদের মুক্তির দাবি জানান। তবে মামলার অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে বালু ভরাটের কাজে ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও পাইপ ভাঙচুরের অভিযোগে গত ৩০ আগস্ট ঠিকাদার জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬