ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক-১

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত

পিরোজপুর অফিস:   পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) পিরোজপুর সদর থানার একটি দল উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় রাজিব খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক রাজিব খান শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মো. নুর মোহাম্মদ খানের ছেলে।

অভিযানের সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, আটক-১

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬