ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুর ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৪:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (RCCE) বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’

02 August 2026

জাসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সোহাগ ইসলাম,সাধারণ সম্পাদক জসীম উদ্দীন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুর ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬