ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পৌর নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পজেটিভ পিরোজপুরের সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। ভবিষ্যতে পিরোজপুরের উন্নয়নে যে বরাদ্দ আসবে, তা যথাযথ ও সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করা প্রয়োজন।
এ কমিটি উন্নয়নকাজের গুণগত মান পর্যবেক্ষণ করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে। ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে নিম্নমানের কাজ করতে না পারে, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি প্রতিটি কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। পৌরসভার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির আশ্বাসও দেন তিনি।
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, পৌরবাসীকে সঙ্গে নিয়ে পিরোজপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে। সভায় বক্তারা ব্যক্তি স্বার্থের কারণে শহরের টেকসই উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে প্রধান অতিথি চলমান উন্নয়নকাজের গুণগত মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের মান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬