শেখ রিফান আহমেদ : জাতিগত বৈষম্য, ভূ-রাজনৈতিক যুদ্ধ এবং ধর্মীয় উগ্রতার কারণে বর্তমান বিশ্ব আজ মারাত্মকভাবে বিভক্ত। এই অশান্ত পৃথিবীতে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের মধ্যে সীমানা ছাড়িয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা কতটা জরুরি। বন্ধুত্ব কেবল দুজন ব্যক্তির সম্পর্ক নয়, এটি বিভিন্ন জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সহনশীলতার বিকল্প নেই। আসুন, সব ধরনের সংকীর্ণতা ও হানাহানি ভুলে আমরা একতাবদ্ধ হই এবং পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব সমাজ গড়ে তুলি।
-লেখক : সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা

শেখ রিফান আহমেদ, সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা 























