, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান সম্পূর্ণ 

oppo_0

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী পুণ্যস্নান চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে সম্পন্ন হয়েছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এবারও লাখো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নিয়ে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্রের পবিত্র জলে ডুব দেন। রমনা বন্দর থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদতীরজুড়ে অষ্টমী স্নান ও মেলার আয়োজন করা হয়। রংপুর বিভাগের ৮ জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা স্নানের একদিন আগেই চিলমারীতে জড়ো হন। তাদের থাকার ব্যবস্থা হিসেবে উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। এছাড়াও স্নান পরবর্তী সময়ে পোশাক পরিবর্তন ও রাত্রীযাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়। প্রায় দুই শতাধিক পূজারি এ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১৮১ জন সদস্য, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এবারের স্নান উৎসবে অংশগ্রহণকারীদের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে বলে আয়োজকরা জানান। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে অষ্টমী স্নান সম্পন্ন হয়।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান সম্পূর্ণ 

সর্বশেষ : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫