, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া:   বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে বিষয়ে  শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন  থানার অফিসার ইনচার্জ।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় আদমদীঘি উপজেলার বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. জুয়েল রানা,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬