, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত

Oplus_16908288

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ):   ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিই উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।
এর আগে বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগনালের ভেতরে ২৬ নম্বর পয়েন্টে বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখে ট্রেনটির অবশিষ্ট ১১টি বগি নিয়ে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। লাইনচ্যুত বগিগুলোর মধ্যে ছিল একটি পরিচালক-কাম-খাবার (প্যান্ট্রি) কোচ এবং যাত্রীবাহী ‘ট’ ও ‘ঠ’ নম্বর কোচ।
দুর্ঘটনায় একজন শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ গোলাম মওলা সাংবাদিকদের জানান, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং (সিআরআই) সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকারী দল অভিযান চালিয়ে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লাইনচ্যুত তিনটি বগি ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি ১১টি বগি রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।
গৌরীপুর রেলওয়ে জংশনের আরএনবি ইনচার্জ মো. মোর্শেদুজ্জামান জানান, গৌরীপুর-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনায় মূল রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলমান রয়েছে।
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত

সর্বশেষ : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬