, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চেয়ারম্যান রফিকুল গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ধামশ্রেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৮ নম্বর ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উলিপুর উপজেলার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উলিপুর উপজেলার বিষ্ণুবল্লভ (উত্তর বিষ্ণুবল্লভ-সোবহান বাজার) গ্রামের মৃত ইব্রাহিম আলী মেম্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার মামলা নং-০৭, তারিখ ৮ জুন ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(১)/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী থেকে অনন্তপুর চৌমুহনীগামী সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে টায়ারে আগুন দেয়, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে এবং সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার অভিযোগ আনা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওই ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং ধামশ্রেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হওয়ার বিষয়টি জানান। মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও তিনি স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চেয়ারম্যান রফিকুল গ্রেপ্তার

সর্বশেষ : ০৫:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬