ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

রাবি ভর্তি পরীক্ষায় ৮ম হয়েছে চিলমারীর রিয়াদ

মোঃ রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১৮৩ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় এ ইউনিটে ৮ম হয়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার জিএম ফজলে রাব্বি রিয়াদ।২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাবি ভর্তি পরীক্ষায় ৮ম স্থান অধিকার করে ইর্ষণীয় সাফল্য অর্জন করায় রিয়াদকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলার মানুষ।
জানা গেছে,উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এলাকার শিক্ষক দম্পত্তি মো.আব্দুর রউফ সরকার ও মা মোছা. গোলেনুর আক্তার এর ছেলে জিএম ফজলে রাব্বি রিয়াদ। রিয়াদ বাল্যকাল থেকেই ছিলেন মেধাবী। তিনি ২০২১সালে শরিফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০২৩ সালে রংপুর সরকার কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৪.৭৫ পেয়ে এইচএসসি পাস করেছেন।
২০২৩-২৪ সেশনে ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ে সম্মান শ্রেণীতে ভর্তি হয়ে লেখা-পড়া চালিয়ে যান তিনি।দ্বিতীয় বার চলমান সেশনে(২০২৪-২৫)এ ভর্তি পরীক্ষায় তি‌নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইউনিটে(মানবিক ও বিভাগ পরিবর্তন) প্রথম শিফটে ৮ম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন।ভর্তি পরীক্ষায় রিয়াদের রোল ৪৩১২০৫৫৫(এ-১),সে পরীক্ষায় ৭৯.৫০নম্বর পেয়ে ৮ম স্থান অধিকার করে।
জিএম ফজলে রাব্বি রিয়াদ জানায়,সময়ের অপচয় না করে তিনি লেখা-পড়ার পিছনে সময় ব্যয় করেছেন। সর্বপরি তিনি কঠোর অধ্যাবসায় ও মা-বাবাসহ প্রিয় শিক্ষকদের অনুপ্রেরনা এবং দোয়ায় তার এ সাফল্য বলে জানান তিনি।সুযোগ পেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে লেখা-পড়া করে বিচারক হয়ে মানুষের সেবা করতে চায় রিয়াদ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাবি ভর্তি পরীক্ষায় ৮ম হয়েছে চিলমারীর রিয়াদ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫