ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ভালুকায় মানব কঙ্কালসহ যৌথবাহিনী হাতে আটক-১

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৭৫ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় মানুষের কঙ্কালসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মাসুদ রানাকে (২২) আটক করে। এ সময় তার কাছ থেকে তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) সকালে তিনটি স্কুল ব্যাগ ভর্তি মানব কঙ্কাল গুলো বিক্রির জন্য মাসুদসহ দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্ট তল্লাশি টিমের কাছে সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ গুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়, এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ি বাজার থেকে মাসুদ নামে একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলিসহ কঙ্কাল গুলো জব্দ করে করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিক্রির জন্য অঅটককৃত মাসুদ রানা কঙ্কাল গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায় দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে মাসুদ রানাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:






















