ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
২১ দফা দাবি বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা
রেলগেট ও সড়ক পথ অবরোধ করে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি, রিয়াদ ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৬৯ বার পঠিত

দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত বিভিন্ন সংকটের প্রতিকার না পেয়ে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
রবিবার (২২ জুন) সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগে রেলগেট ও সড়ক পথ অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধা, নতুন বিভাগ সংযোজন, বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা।
এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ২১ দফা দাবিনামা উত্থাপন করে আন্দোলনের ডাক দিয়েছেন। আল মাহামুদ আসাদ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো দলের বা গোষ্ঠীর নয়, এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই কলেজে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ। ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন:




















