ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
২০ বছর রাজবাড়ীর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন

ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা!

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১১১ বার পঠিত
দীর্ঘ ২০ বছর ধরে রাজবাড়ীর একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন আবুল কালাম আজাদ।তবে বয়সের ভার ও শারীরিক অসুস্থতায় এই পথ থেকে তাকে অব্যাহতি নেওয়া জরুরী হয়ে পড়ে। মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা বাস্তবতাকে মেনে নেন। দীর্ঘদিনের ইমামকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় দেওয়ার আয়োজন করেন যুবসমাজ।
ঘটনাটি রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিরপাড়া গ্রামের মিরপাড়া জামে মসজিদের। সোমবার (২৩ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক এবং ৬৩ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়। এবং ফুলের সাজে সজ্জিত রিকশায় তুলে ইমাম সাহেবকে বাড়ি পৌঁছে দেন এলাকাবাসী। একই দিনে নতুন ইমাম সাহেব মোঃ শহীদুল্লাহ যোগদান করেন।
এ সময়, অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির অন্যতম নেতৃত্বদানকারী সৌদি আরব প্রবাসী মোশারফ,সেনা সদস্য সাগর মজুমদার ও রাসেলসহ অনেকে।
দীর্ঘদিনের ইমামকে বিদায় জানাতে মসজিদে সমবেত হন খানখানাপুর ইউনিয়নের অসংখ্য মুসল্লিরা। বিদায়ী সংবর্ধনা শেষে ইমাম সাহেবকে লাল গালিচার সংবর্ধনা ও সুসজ্জিত রিক্সা শোভাযাত্রার মাধ্যমে তার নিজ বাড়িতে পৌঁছে দেন যুব সমাজ । এ বিদায় আয়োজন ছিল যুব সমাজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য উদাহরণ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

২০ বছর রাজবাড়ীর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন

ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা!

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫