, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে

গাজীপুরে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা 

  • অরবিন্দ রায়
  • সর্বশেষ : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৩৩ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে  ভ্রাম্যমান  আদালত একটি সিগারেট  কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে।  এছাড়া একই এলাকার বিভিন্ন  বাসা বাড়ির ১৫০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান  এ জরিমানা করেন।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে  গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব এলাকায় রোববার  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারগো টোবাকে লিমিটেড নামক একটি সিগারেট তৈরি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। উক্ত কারখানা কর্তৃপক্ষ চতরবাজার- রাজেন্দ্রপুর সড়কের পাশ থেকে তিতাসের প্রধান লাইন থেকে  ২ ইঞ্চি পাইপ  সংযোগ দিয়ে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। এ সময় লাইনটি বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কারখানার  কর্মকর্তা আবু নাজির মো: আশরাফকে  এক লাখ টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়।

জানা গেছে, ইতিপূর্বেও কারখানাটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জরিমানা করা হয়েছিল। অন্যদিকে একই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে  অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে  ১৫০ টি আবাসিক   সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের  ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা  মাহবুব, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে

গাজীপুরে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা 

সর্বশেষ : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫