, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পূবাইলে শুটিং চলাকালে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরের পূবাইলে শুটিং চলাকালে ইদ্রিস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইদ্রিসের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ঢাকার তেজগাঁও সাত রাস্তা এলাকায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও মিডিয়ায় কাজ করছিলেন।
জানা যায়, ঢাকার এস এম ব্রাইট মিডিয়া হাউসের উদ্যোগে পূবাইলের একটি ‘পনির হাউস’-এ শুটিং চলছিল। ভোরের দিকে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইদ্রিস। সহকর্মীরা দ্রুত তাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস এম ব্রাইট মিডিয়া হাউসের মালিক হাসান জানান, ইদ্রিস শুটিং সেটে লাইনম্যান হিসেবে কাজ করতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসক প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাননি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

পূবাইলে শুটিং চলাকালে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ : ০৮:২১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫