, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে শ্রীপুরে ডাঃ বাচ্চুর বস্ত্র বিতরণ 

গাজীপুরের শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সাতখামাইরের দুর্লভ পুর এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিএনপির পক্ষ থেকে  বস্ত্র বিতরণ করেন বিএনপি  কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার দূর্লভপুর মধ্যপাড়া ফ্যাক্টরী সংলগ্ন মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে  মাদরাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা সহ জড়ো হয়েছেন দুস্থ, অভাবী বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ অনেক মানুষ।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু কারাগারে নিক্ষেপ করা হয়নি,  প্রতিহিংসার বশে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।
তিনি আরও বলেন, ‘স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করা হয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।’
এসময় তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল- যাদের মধ্যে জনগণের কোনো ভিত্তি নেই। যারা জনগণের মধ্যে এখনো কোনো অবস্থান তৈরি করতে পারেনি, যারা মনে করে যে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না, আজকে তারাই এই নির্বাচনের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে, তারা নানা ধরনের বক্তব্যও দিয়ে যাচ্ছে। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা ও বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল আকন্দ রনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার জন্মদিনে শ্রীপুরে ডাঃ বাচ্চুর বস্ত্র বিতরণ 

সর্বশেষ : ০২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫