ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫
বগুড়ায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাদিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি বগুড়া।
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪২ বার পঠিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিভাগ ভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী বিভাগের স্কেটিং প্রতিযোগিদের নিয়ে এই খেলার উদ্বোধন করা হয়। খেলায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড় ও স্কেটিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কেটিং আন্তর্জাতিক মানের খেলা। বাংলাদেশে স্কেটিং শেখার আগ্রহ তৈরী হয়েছে। ক্ষুদে খেলোয়াড়েরা স্কেটিং খেলে অনেক দূরে যাওয়ার স্বপ্ন দেখছে। ভবিষ্যতে এই খেলার প্রতিযোগিতা চলমান থাকবে বলে আশা করি।
মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী বলেন, খেলাধুলায় বগুড়া অনেক এগিয়ে। মহিলা ক্রীড়া সংস্থা বিভিন্ন সময়ে ক্রীড়াচর্চার আয়োজন করে থাকে। এতে করে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হচ্ছে। তিনি খেলোয়াড়দের পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অভিভাবকেরা।
স্কেটিং এর মাধ্যমে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে সবার সামনে তুলে ধরবেন বলে আশাবাদী টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা।
যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক তোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক।





















