ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৮ বার পঠিত

বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে জনৈক বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের উপরে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জহুরা বেওয়া (৮০)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে মহাসড়ক পারাপারের সময় পিছন থেকে আসা (শ্যামলী পরিবহন) বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জহুরা মৃত্যুবরণ করেন। বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত জহুরা বেওয়া (৮০) উপজেলার বামুনিয়া মন্ডল পাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী। জহুরা বেওয়া ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয় নি। ঘটনার বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন।





















