ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসান হত্যা মামলায় অভিযুক্ত সুইটি বেগম গ্রেফতার

মোঃ সাদিকুল ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯০ বার পঠিত
বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার নারচী ইউনিয়নের কূপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যা মামলায় অভিযুক্ত মোছাঃ সুইটি বেগম (২৩) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সুইটি বেগম কূপতলা মধ্যপাড়ার মোঃ হবিবর রহমানের মেয়ে।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মেহেদী হাসান তার নানীর বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরবর্তীতে চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে ছোট একটি ডোবায় স্থানীয়রা শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, মেহেদী পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। তাই পুলিশকে না জানিয়েই দাফন সম্পন্ন করা হয়। কিন্তু ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়।
এ তথ্য তার মা গ্রামে আরও অনেকের সঙ্গে শেয়ার করলে, শিশুর মা মোছাঃ মিষ্টি আক্তার বিষয়টি জানতে পারেন এবং জিজ্ঞাসাবাদ করলে সুইটি বেগম ঘটনাটি স্বীকার করে। এরপর তিনি সারিয়াকান্দী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৫, তারিখ-২৪/০৯/২০২৫, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০)।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসান হত্যা মামলায় অভিযুক্ত সুইটি বেগম গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫