ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৬৪ বার পঠিত

‘স্থায়ী শান্তির জন্য শেখা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
পরে পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম। সভা পরিচালনা করেন জাহানাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রুহুল আমিন রঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সোনাতলা উপজেলা শাখার সভাপতি এ.কে.এম. আহসানুল মোমেনীন সোহেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন—বাগবাড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবির, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সোনাতলা মহিলা কলেজের প্রভাষক আব্দুল মোত্তালেব এবং সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ শাহ জালাল প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের কারিগর। শিক্ষার আলো ছড়িয়ে একটি মানবিক ও শান্তিময় সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনন্য। তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত প্রশিক্ষণ ও মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।





















