ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
জবি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রী হলে উপহার সামগ্রী বিতরণ

মাহফুজুর রহমান, জবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১০৩ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের এ উদ্যোগের অংশ হিসেবে হলটিতে ৪টি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০ প্লেট, ৫০০ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ, এবং একটি ফার্স্ট এইড বক্স উপহার দেয় সংগঠনটি।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়।
এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।”
অনুষ্ঠানে ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের একটু সহযোগিতা করার জন্য। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”






















