ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

চালক আটক,প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৫৪ বার পঠিত
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি’র অভিযানে প্রাইভেট কার থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং আটক  হয়েছে এক মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন’র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে কোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি’র পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
রামু ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চালক আটক,প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫