ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ওলামা দলের উদ্যোগে ‘বেগম জিয়ার’ সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) ,প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৫৬ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় ‘বেগম খালেদা জিয়ার’ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার চোপিনগর নিছারুন্নেছা ইয়াতীম খানায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুরুল কাদের (মন্টু)।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকীম বুদ্ধি, ইউনিয়ন বিএনপির ধর্মীয় সম্পাদক ইলিয়াসুর রহমান, যুবদলের ইউনিয়ন আহ্বায়ক পলাশ আহম্মেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক রাব্বি হোসেন, ইউনিয়ন তাতী দলের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক, আবিদুর রহমান মাস্টার, ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নান, সদস্য সচিব হাফেজ মানিকুর রহমান, মৎসজীবী দল নেতা আতিকুর রহমান, উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুমি বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে শেষে হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ কান্না বিজড়িত কন্ঠে, বেগম জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। দোয়া মাহফিলের সভাপতি মন্জুরুল কাদের মন্টু বেগম জিয়ার আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করেন এবং কান্নায় ভেঙে পড়েন। মাহফিল শেষে ইয়াতীমদের মাঝে খাবার বিতরণ করা হয়।





















