ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

চাটখিল (নোয়াখালী), প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৬ বার পঠিত

নোয়াখালী জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল রোববার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে চাটখিলে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, জেএসডির কেন্দ্রীয় নেতা ও চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, চাটখিল পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ। সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিলে বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিলে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫