, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি

জামালপুরের ইসলামপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এক দফা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)। এ কর্মসূচির আহ্বান জানায় তিন পদধারীদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর হয়নি নতুন নিয়োগবিধি, ফলে কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মাঠপর্যায়ের কর্মীদের।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সুহেল রানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক খুশবুল জান্নাত শুভ, ইব্রাহিম খলিল, কামরুল হাসান,শফিক মাহমুদ, পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আরেফিন, রিনা আক্তার, পরিবার কল্যান পরিদর্শিকা সোনিয়া আনসারী, শিরিনা নাসরিন প্রমুখ।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি

সর্বশেষ : ০৫:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫