ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দ্বিতীয় বারের মত “হারমোনি ফ্যাস্টিবল” সামনে রেখে বর্ণাঢ্য র্যালি

তিমির বণিক, মৌলভীবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৭৭ বার পঠিত

তিমির বণিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যালকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র্যালীতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন জাতীগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব পোশাক পরিধান করে র্যালিতে অংশ নেন। র্যালীতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গলে ২৬টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্টির বসবাস রয়েছে। তাদের কৃষ্টি কালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজননে হারমনি ফেস্টিবল সিজন ১ অনুষ্ঠিত করা হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালার তিন দিনে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।’





















