ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ইনানী সমুদ্র থেকে ট্রলি বোট, জাল-মাছসহ আটক

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৮৭ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী উপকুলের তীরবর্তী সমুদ্র এলাকা  থেকে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বৃহস্পতিবার বিকেলের দিকে উখিয়ার ইনানী সমুদ্রসৈকত হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরত্বে গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ১ হাজার ৭৫০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইনানী সমুদ্র থেকে ট্রলি বোট, জাল-মাছসহ আটক

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬