ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ডাকযোগে উড়ো চিঠি
বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকি

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১১২ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি,সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী’কে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়েছে। সরে না দাঁড়ালে ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে।মূলত অজ্ঞাত পরিচয়ে ডিসেম্বর মাসের ২৩ তারিখে তাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা কারা এ বিষয়ে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে বলে সন্দেহ করছি। তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি।তিনি আরও বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বিচলিত নয়, বেশি চিন্তাও করি না।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

















