ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

যুক্তরাষ্ট্র আরও এক তেলের ট্যাংকার জব্দ করল

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৫২ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকারের পর এবার ক্যারিবিয়ান সাগরে আরও এক ট্যাংকার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে, তাদের সেনারা ‘কোনো অঘটন ছাড়াই’ ওলিনা নামে একটি ট্যাংকার আটক করে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের কারণে ওয়াশিংটন ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আটক করা পঞ্চম তেলের ট্যাংকার এটি। এর আগে, গত বুধবার মার্কিন বাহিনী পরপর দুটি তেলের ট্যাঙ্কার আটক করে। যার একটি রুশ পতাকাবাহী মেরিনেরা যাকে বেলা-১ নামেও ডাকা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টার পর এটি আটক করতে সক্ষম হয় মার্কিন কোস্টগার্ড। সূত্র: নিউইয়র্ক টাইমস

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যুক্তরাষ্ট্র আরও এক তেলের ট্যাংকার জব্দ করল

সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬