ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৬৪ বার পঠিত
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): ‎বগুড়ার শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাকু, হাসুয়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (০৭ জানুয়ারি) রাতে উপজেলার বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডস্থ বেজোড়া ব্রীজ হতে অনুমান পঞ্চাশ গজ পূর্বে বনানী হতে বেজোড়াগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া (স্কুল পাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৪) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে বিপুল হাসান (২৩)। ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ০৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাজাহানপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬