ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন: নিহত ৫

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

রোববার সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা সংবাদমাধ্যম ডনকে বলেন, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হয়েছে।

নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন ২০ জন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

হাসানুল হাসিব খান বলেন, সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন: নিহত ৫

সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬