ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বিজিবি'র অভিযান

৪০-হাজার পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেফতার

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ বার পঠিত
 শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের রামু’র মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি’র অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারী আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে টহল তৎপরতা জোরদার করা হলে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়।আটক ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং গ্রামের বাসিন্দা আবদুল গফুরের ছেলে আব্দুর রহমান (৩৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিজিবি'র অভিযান

৪০-হাজার পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬