ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বগুড়ায় জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

সাদিকুল ইসলাম সাদিক, জেলা প্রতিনিধি, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৫৩ বার পঠিত

সাদিকুল ইসলাম সাদিক, জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশ আজ রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে নৈতিকতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
সভায় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দবিবুর রহমান, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।
এছাড়াও বক্তব্য দেন জামায়াতের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাহিদ ফয়সাল, এনসিপির উত্তরাঞ্চলীয় সহ-মূখ্য সমন্বয়ক সাকিব মাহদী, এলডিপি বগুড়া জেলা সভাপতি এডভোকেট মোকলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সভাপতি মাওলানা এহসানুল হক, এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ সরকার, খেলাফত মজলিশ জেলা সভাপতি রাশেদুল হাসান এবং বিডিপির জেলা সভাপতি মাহফুজুল হক।
জনসভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, নায়েবে আমির আব্দুল হাকিম সরকারসহ শহর ও জেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী আদর্শ ছাড়া দেশের টেকসই শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সব ইসলামী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।





















