ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মৌলভীবাজার–৩ আসন
ধানের শীষের প্রচারণায় মাঠে ইঞ্জিনিয়ার আমিরা রহমান

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬১ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে ধানের শীষের প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের বড় মেয়ে, ইঞ্জিনিয়ার আমিরা রহমান সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিনভর তিনি সদর ও রাজনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে ইঞ্জিনিয়ার আমিরা রহমান বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি আপসহীন। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই নতুন প্রজন্মকে ভোটের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, এম নাসের রহমানের পরিবারের সদস্যদের মাঠপর্যায়ের প্রচারণায় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। বিশেষ করে নারী ভোটার ও তরুণদের মাঝে উৎসাহ বেড়েছে বলে তারা দাবি করেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার আমিরা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন।





















