, রবিবার, ২১ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু 

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে নির্মাণাধীন একটি ৩তলা ভবনের পলেস্তারা কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরের পুত্র লাল মুহিত উদ্দিন সাগর (৩৩) এবং অপরজন একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ উসমান (১৭)। নিহতদের নিকট আত্মীয় ও ডুলাহাজারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বাজারে একটি নির্মাণাধীন ৩তলা ভবনের পলেস্তারা কাজ করছিলেন ৩জন নির্মাণ শ্রমিক। ভবনটির পাশ দিয়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন চলে গেছে। সোমবার সকালে কাজ শুরুর পর দুপুরের দিকে অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ভারসাম্য হারিয়ে পড়লে অপর শ্রমিক মোহাম্মদ উসমানও নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের সহকর্মীরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে।
জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু 

সর্বশেষ : ০৬:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬