ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে বিজিবির বেইজ ক্যাম্প স্থাপন 

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৭ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকার ভোট কেন্দ্রে যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, সুষ্ঠু ও শান্তিপূণ নির্বাচন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ ও ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুলাউড়া উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করেছে ৪৬ বিজিবি।

সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে বেইজ ক্যাম্পের উদ্বোধন ও সংবাদ সম্মেলন করেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

এসময় বিজিবির  অধিনায়ক, বলেন সরাইল রিজিয়নের আওতায় শ্রীমঙ্গল সেক্টরের অধীন জেলার ৫টি উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি ১ ফেব্রুয়ারী থেকে নির্বাচনী মাঠে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে সর্বস্তরের জনগণ সুষ্ঠু নিরাপদ ভোটাধিকার প্রয়োগকে করতে পারেন সে লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট স্থাপন, ভোট কেন্দ্রে যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এই ক্যাম্পের সদস্যদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরাইল রিজিয়নের অধীনস্থ ৪টি সেক্টর-সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ মোট ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, নির্বাচনকালীন দায়িত্ব¡ পালনের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ৪ সপ্তাহব্যাপী ঝঞঢ-এর মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহের নিরবচ্ছিন্ন অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ হতে অদ্য ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭২ জন আসামিসহ মোট ২০৬,৫৬,৯৫,২৯৯/- (দুইশত ছয় কোটি ছাপ্পান্ন লক্ষ পঁচানব্বই হাজার দুইশত নিরানব্বই) টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করে। ওই সময়ে ২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ১টি ভারতীয় পাইপগান, ২ ম্যাগাজিন, ৪ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়।

বেইজ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে বিজিবির বেইজ ক্যাম্প স্থাপন 

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬