ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

জামায়াত প্রার্থীর নারী কর্মীদেরকে হেনস্থা করার অভিযোগ

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৭ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে
ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর নির্বাচনী প্রচার কার্যে নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম স্মরকলিপি প্রদান
করেন। অভিযোগে জানা যায়, চাটখিল এবং সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনী প্রচার কার্যে বিভিন্ন বাড়িতে বাড়িতে গেলে তাদেরকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে হেনস্তা করে আসছে। এছাড়া বিএনপি প্রার্থীর পক্ষে তার নেতাকর্মীরা বিভিন্ন বাড়ির দরজায় দরজায় রঙ্গিন স্টিকার লাগাচ্ছে, নির্দিষ্ট সময়ের আগে এবং পরে নির্বাচন প্রচারের মাইকিং করে বেড়াচ্ছে, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এসব বিষয়ে প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে এই স্মারক লিপি প্রদান করা হয়। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি স্মারক লিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামায়াত প্রার্থীর নারী কর্মীদেরকে হেনস্থা করার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬