ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক বিজিবি

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮০ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: নির্বাচনকালীন সময়ে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী জেলাগুলোর ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৫২ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান। বিজিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সীমান্তবর্তী জুড়ি ও বড়লেখা উপজেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে মাঠে কাজ শুরু করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্পে মহড়া ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় কমান্ডিং অফিসার জানান, তাদের আওতাধীন মৌলভীবাজার জেলার সীমান্ত উপজেলাগুলোতে তাদের সর্বোচ্চ নজরদারীর পাশাপাশি যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ ও ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে তাদের আওতাধীন ৪টি উপজেলার ৩০৫টি ভোট কেন্দ্রে প্রায় ১৩ প্লাটুন বিজিবি কাজ করছে বলে জানানা। অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





















