ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৭ বার পঠিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য এক আইন আর ক্ষমতাবানদের জন্য আরেক আইন এমন রাষ্ট্রব্যবস্থা বাংলাদেশ আর মেনে নিতে পারে না।
শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতিতে কোনো বাণিজ্য, দুর্নীতি কিংবা ব্যক্তিস্বার্থের জায়গা নেই। তিনি দাবি করেন, তাঁদের রাজনীতির লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে যুবকদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে, মা–বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন এবং শ্রমিক ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
আইনের শাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যদি কোনো সাধারণ মানুষ অপরাধ করেন, যেমনভাবে বিচার হয়, তেমনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলেও আইনের মুখোমুখি হতে হবে। আইন সবার জন্য সমান না হলে রাষ্ট্র টেকসই হয় না।
জনসভায় তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি আল্লাহর ইচ্ছায় ইন্তেকাল করেন, তাহলে তাঁর পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাঁদের পরিবারকে অবহেলা করা হলে রাষ্ট্রের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে, তাহলে সেই আমানতের প্রতি কখনো খেয়ানত করা হবে না। ন্যায়বিচার ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬