ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চরম ভোগান্তিতে এলাকাবাসী
সোনাতলায় সরকারি যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৭ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা পৌরসভায় সরকারি যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারপাড়া (মধ্যপাড়া) গ্রামের তাজুলের চায়ের দোকান সংলগ্ন স্থান থেকে উত্তরের দিকে প্রায় ৮০০ মিটার দীর্ঘ একটি রাস্তা সরকারি বরাদ্দে প্রায় এক দশক আগে হেয়ারিং (উন্নয়ন) করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি একই গ্রামের মো. দুদু শেখ ও তার দুই ছেলে এনামুল শেখ এবং মোনারুল শেখ রাস্তার একটি অংশ নিজেদের বলে দাবি করে সেখানে চলাচলে বাধা সৃষ্টি করেন। ফলে গ্রামের কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্য পরিবহন, দৈনন্দিন কাজে যাতায়াতসহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সরকারি রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্তরা প্রাথমিকভাবে নিজেদের ভুল বুঝতে পেরে রাস্তা খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তবে বাস্তবে এখনো রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





















