, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
গাজীপুর-৫ আসন

বিশাল ব্যবধানে বিজয়ী ফজলুল হক মিলন

মোঃ রায়হান মাহামুদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন। বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে একেএম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট। বিজয়ী প্রার্থী ফজলুল হক মিলন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৬ হাজার ১৩০ ভোট বেশি পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনে মোট ৩ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ২৭ হাজার ৪৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার দাঁড়িয়েছে ৬৪.৮০ শতাংশ।

বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একেএম ফজলুল হক মিলন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজকের এ বিজয় আমার একার নয়। এটি আপনাদের প্রত্যেকের বিজয়। এ বিজয় শ্রমজীবী মানুষের, কৃষকের, ছাত্র-যুবকের এবং মা-বোনদের। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব।”

জনপ্রিয়

গাজীপুর-৫ আসন

বিশাল ব্যবধানে বিজয়ী ফজলুল হক মিলন

সর্বশেষ : ১১:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬