, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

বোনের কুলখানি শেষে বাড়ি ফেরার পথে ভাই নিহত, আহত-৩

আইয়ুব আলী, হোমনা:    কুমিল্লার হোমনায় বড় বোনের দাফন-কাফন ও চারদিন পরে কুলখানি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ মোট তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-হোমনা সড়কের সিনাইয়া এলাকায় বিএডিসি হিমাগার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রূপ মিয়া মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহতের ছোট বোন হনুফা বেগম (৫০), ভগ্নিপতি বাবুল মিয়া (৫৫) এবং মালবাহী অটোরিকশার চালক মো. তানভীর (১৮)। আহত ছোট বোন হনুফা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার সানারপাড় এলাকায় বড় বোনের দাফন-কাফন ও চারদিনের মিলাদ এবং কুলখানি শেষে বাড়ি ফিরতে তারা বাসে করে দাউদকান্দির গৌরীপুরে নামেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় হোমনা সদর হয়ে মুরাদনগরের উদ্দেশে রওনা দেন। পথে সিনাইয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রূপ মিয়ার মৃত্যু হয়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল্লাহ জানান, রূপ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হনুফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হোমনা থানার  ইন্সপেক্টর দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
 দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের  অভিযান চলমান রয়েছে।
জনপ্রিয়

বোনের কুলখানি শেষে বাড়ি ফেরার পথে ভাই নিহত, আহত-৩

সর্বশেষ : ০১:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬