, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

অবৈধ গ্যাস ব্যবহারে ১.৬১ কোটি টাকার ক্ষতি, কারাগারে দুই জন

মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা):   কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)।
মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত ১৬ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান।
অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের অপচয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, অবৈধ গ্যাস সংযোগ ও পরিবেশ দূষণকারী এ ধরনের কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
জনপ্রিয়

অবৈধ গ্যাস ব্যবহারে ১.৬১ কোটি টাকার ক্ষতি, কারাগারে দুই জন

সর্বশেষ : ০২:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬