ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

‎আরিফুল ইসলাম,জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৯ বার পঠিত

আরিফুল ইসলাম,জয়পুরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মংগলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,আলোচনা সভা, দোয়া মাহফিল সহ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের করণীয় নির্ধারণ করা হয়।
‎এ সময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬