ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

রুবেল আহমেদ, মৌলভীবাজার সদর
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২০ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার সদর: মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পরিদর্শন করেন।
তিনি বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার,রান্নাঘরের পরিচ্ছন্নতা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করেন।
জেলা প্রশাসক কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য উৎসাহ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেল সুপার তরিকুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।





















