ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মাদক-জুয়া দমনে জোরালো অভিযানের কঠোর বার্তা ‎

আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৬ বার পঠিত

আরিফুল ইসলাম,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারণ ভবনের সভাকক্ষে এ সভা শুরু হয়। উপজেলা প্রশাসন আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
‎‎সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে ক্যাসিনো ও অবৈধ জুয়া কার্যক্রম প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, ফুটপাত দখলমুক্ত রাখা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
‎‎সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদক-জুয়া দমনে জোরালো অভিযানের কঠোর বার্তা ‎

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬